জাতির জনক বঙ্গবন্ধুর নামানুসারে ও বঙ্গবন্ধুর আদর্শে গঠিত বঙ্গবন্ধু পেশাজীবী লীগ ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদনের পর ধানমন্ডি ৩২এ জাতির জনকের প্রতিকৃতিতে নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন।
শনিবার সকাল ১১টায় বঙ্গবন্ধু পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডঃ সরকার আবুল কালাম আজাদের নেতৃত্বে ধানমন্ডি ৩২ এ অবস্থিত জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা মহানগর উত্তরের নতুন অনুমোদিত কমিটির সকল সদস্য সদস্যাসহ নেতাকর্মীগণ।
বঙ্গবন্ধু পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডঃ সরকার আবুল কালাম আজাদের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির নেতা সৈয়দ মোশারফ হোসন পাপ্পু, মো: মইনুল ইসলাম, মো: হানিফ ব্যাপারীসহ ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটির সভাপতি-হাজী তারিকুল ইসলাম তরু, সহ সভাপতি-এড. মুজিবর রহমান দুলাল , সাধারণ সম্পাদক-মীর আলাউদ্দিন বাপ্পী, সাংগঠনিক সম্পাদক-উত্তম চন্দ্র কাহার,সিনিয়র সহ সভাপতি-শফিকুল ইসলাম শফিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক-এ,টি,এম শামসুজ্জামান, যুগ্ম সাধারন সম্পাদক-সেলিম শেখ, প্রচার সম্পাদক-শেখ মোকসেদুল ইসলাম নয়ন, আইন বিষয়ক সম্পাদক-এড মাফুজুর রহমান চৌধুরী, মহিলা সম্পাদিকা মুরসালিনা আক্তার ডালিয়া, বন ও পরিবেশ সম্পাদিকা-জান্নাত পলি, তথ্য ও গবেশনা সম্পাদিকা-রুনা আফরিন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক-মোঃ মাহমুদ আলম, দপ্তর সম্পাক হোসেন মোহাম্মদ জনি, সামিমা আক্তার, জালাল উদ্দিন, সৈয়দ মোঃ শাহাদাত, মুন্না,আনয়ারুল হক,ইন্জিনিয়ার বেলায়েত,রেশমা,লিটু,এমরান চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পেশাজীবী লীগের পল্লবি থানার সভাপতি- ফয়সাল হাহেমোদ বাপ্পি, মিরপুর মডেল থানার সভাপতি – মো হারুন অর রশিদ, শাহ্ আলী থানার সভাপতি-এম এ এইচ আকবর, কাফরুল থানার সভাপতি-মো আরিফ হোসেনসহ রোজিনা আক্তার,পারুল আক্তার,মৌ,রনি,মান্জুম হাসান,সোহেল,খাইরুল সহ আরো অনেক নেতাকর্মী।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বঙ্গবন্ধু পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডঃ আবুল কালাম আজাদ বলেন, বাঙ্গালী জাতির মহানায়ক, স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে তার সু-যোগ্য কন্যা মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাই আমাদের উদ্দেশ্য।
আমরা বিভিন্ন পেশার লোক একই ছাতার নীচে অবস্থান নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নে সবাই আমাদের নিজ নিজ অবস্থান থেকে অংশ নিয়ে সেই উন্নয়নের অগ্রগতিকে বেগবান করে তার স্বাপ্নের ডিজিটাল বাংলাদেশ আমাদের আগামী প্রজন্মের কাছে উপহার দিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য ও স্বপ্ন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পেশাজীবী লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাজী তারিকুল ইসলাম তরু, সাধারণ সম্পাদক-মীর আলাউদ্দিন বাপ্পী।
অনুষ্ঠানে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন ঢাকা মহানগর উত্তরের ধর্ম সম্পাদক-মাওলানা হাফেজ মোঃ জুনায়েদ আহমেদ এবং দোয়া পাঠ করেন মাওলানা ক্বারী মোঃ মাসুদ আহাম্মেদ।
অনুষ্ঠানের পরিচালায় ছিলেন, মীর আলাউদ্দিন বাপ্পী,সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পেশাজীবী লীগ ঢাকা মহানগর উত্তর।